Posts

Showing posts from June, 2017

খিদে (Hunger)

Image
খিদে তথাগত মুখোপাধ্যায় মহাকাশযান আকিলা । আকিলা দ্য ঈগ্‌ল ... ছায়াপথের মধ্যে অবস্থিত দশ মহানক্ষত্রের এক সমষ্টির নামে মহাকাশযানটির নামকরণ। আকিলা তে সওয়ার হয়ে অসীম মহাশূন্যে প্রবল বেগে ধেয়ে চলেছি আমরা । মহাকাশযানটির ভিতর কন্ট্রোল প্যানেল আর যন্ত্রপাতির মৃদু গুঞ্জন ছাড়া আর কোন শব্দ নেই। বাইরেও প্রগাঢ় নিস্তব্ধতা। মহাশূন্যে শব্দের অবস্থান থাকলেও প্রবাহ নেই - কারণ , শব্দ-প্রবাহের নেই কোন মাধ্যম। নিমেষের মধ্যে পিছনে মিলিয়ে যাচ্ছে কোটি কোটি গ্রহতারকা , অ্যাস্‌টেরয়েড আর ধূমকেতু। কিন্তু একই সাথে সামনে আর আশে পাশে আবির্ভূত হচ্ছে নতুন নক্ষত্র , নতুন সৌরমণ্ডলী । এ আদি অন্তহীন এক শূন্য। পৃথিবীর কক্ষপথ ছেড়ে এসেছি সেই কবে! উজ্জ্বল বড় এক আলোকের গোলক থেকে ক্রমে ক্রমে সেটা গাঢ় নীল রং নিয়ে অবশেষে এক দিন মিলিয়ে গেল আমার গোলক , আমার পৃথিবী ... আমার দিশা-পথ নির্দিষ্ট নয় , আমার গন্তব্য অনিশ্চিত । আমি চলেছি আকিলার খোলের মধ্যে চেপে অনির্দিষ্টর খোঁজে ... ওই তো দেখতে পাচ্ছি কালপুরুষ ... ওই যে আর্‌সা মাইনর - সপ্তর্ষিমণ্ডল ! অবিকল , যেমন প্রফেসর জেম্‌স উইলিয়াম্‌স তাঁর বক্তৃতায় বর্ণনা ...